• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সাধারণ জনগণের পক্ষে আসিফ নাজ সুলতান।

এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী হামলা করে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্ব মানবতাই আজ ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের ওপর হামলা করে আসছে৷ তারা শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, পুরো গাজা উপত্যকা দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেন, ইশতিয়াক উদ্দিন অর্নব, রজনী,সাদিয়া সহ সাধারণ জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category