• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫
গাংনী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
গাংনী প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের নব নির্বাচিত দ্বিবার্ষিক কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে গাংনী প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে নব নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মেহেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও আরটিভি এবং দৈনিক মাথাভাঙ্গা প্রতিনিধি মাজেদুল হক মানিক।

সভাপতি হিসেবে দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব আলম, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মজনুর রহমান আকাশ (সহসভাপতি), দৈনিক ভোরের ডাক পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি জুরাইস ইসলাম (যুগ্মসম্পাদক), বাংলাদেশ বার্তা প্রতিনিধি তাহেরুল ইসলাম তপন (কোষাধ্যক্ষ), মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), জিনারুল ইসলাম দিপু (দপ্তর সম্পাদক) ও নির্বাহী সদস্য হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন।

গাংনী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন এবং এর পবিত্রতা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখাসহ সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে শপথ গ্রহণ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রমজান আলী, লাখোকণ্ঠ ও শিক্ষাবার্তার জেলা প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম বকুল, মেহেরপুরের চোখ বার্তা সম্পাদক মীর শামীম, শাহীন আহম্মেদ ও প্রবাসী সাংবাদিক সাইদুর রহমান সাবুসহ গাংনী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category