মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগরের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শহীদ রেজাউল চত্ত্বরে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী স্মাট বাংলাদেশ গড়তে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এএসএম নাজমুল হক সাগর, পৌর মেয়র আহাম্মেদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকমীর্গন উপস্থিত ছিলেন।