• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী থানার অদুরে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় ৫ জন আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
গাংনী থানার অদুরে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় ৫ জন আটক
গাংনী থানার অদুরে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় ৫ জন আটক

মেহেরপুরের গাংনী থানার অদুরে ধানখোলা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে গাংনী থানা পুলিশ। আককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুুলিশ সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গাংনী-ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির সামনে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে নগদ টাকা লুট করে সংঘবদ্ধ ডাকাতদল। ঘটনার পরপরই গাংনী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন গাংনী পৌর এলাকার ৯নং ওয়ার্ড মাঠ মাঠপাড়ার কালাম আলীর ছেলে কামরুজ্জামান শিহাব ওরফে কাবীরুল (২৮) মাসুদ হোসেনের ছেলে শাকিব (২৫) ও একই এলাকার মোকাদ্দেসের ছেলে মুরসালিন (৩৩) এবং মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরের আজাদ আলীর ছেলে মিকাইল (১৯) ও একই গ্রামের উসমান আলী মীরের ছেলে জাহিদ হোসেন (২১)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির করে ডাকাতির ঘটনায়। এ ঘটনায় মহিষাখোলা গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহাজামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গাংনী থানার মামলা নম্বর ৩, তারিখ ০৬/০৮/২০২৫ইং। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category