গণিত-বিজ্ঞান ও শিক্ষা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন গাংনী গণিত পরিবার এর একযুগ পূর্তি পালন করা হয়েছে।
২০১২ সালের ১৯ মে মেহেরপুরের গাংনীতে প্রতিষ্ঠিত সংগঠনটি আজ ১২ বছর পূর্ণ করে।
এ উপলক্ষে ঢাকার মিরপুর ১৩-এর একটি রেস্টুরেন্ট এবং গাংনীতে সংগঠনটি নিজস্ব কার্যালয়ে পৃথক অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
ঢাকার অনুষ্ঠানে ক্লাবটি সাধারণ সম্পাদক সাদেকিন সানজিদ, ক্লাব সহ প্রতিষ্ঠাতা আবির শাফী বিন্দু, সহ প্রতিষ্ঠাতা আল আমিন আশিক, সাবেক সভাপতি বোরহান কবির খোকন, বোর্ড সদস্য আসিফ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
গাংনী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওয়াদ বিন আশরাফ শাফি, সাবেক সিনিয়র সহসভাপতি তারিকুজ্জামান তুহিন, সহ-সভাপতি রাজন, যুগ্ম সম্পাদক আল ইমরান তানিম ও সাবিকুন নেহা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাংনী গণিত পরিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিবন্ধিত একটি বিজ্ঞান ক্লাব যা ২০১৩ সালে বাংলাদেশ কমিটির কাছে শ্রেষ্ঠ গণিত ক্লাবের স্বীকৃতি পায়।