• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনী ও বারাদি বাজারে আরডিআরএস এর দুটি শাখার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
গাংনী ও বারাদি বাজারে আরডিআরএস এর দুটি শাখার উদ্বোধন
গাংনী ও বারাদি বাজারে আরডিআরএস এর দুটি শাখার উদ্বোধন

মেহেরপুর জেলার গাংনী ও বারাদি বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস এর দুটি শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে ২৯৯ ও ৩০০ তম শাখার উদ্বোধন করা হয়।

এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নয়নমুলক সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন আরডিআরএস কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা আঞ্চলিক ব্যবস্থাপক খোরশেদ আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ও রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক গাংনী উপজেলা শাখার ব্যবস্থাপক বজলুর রহমান, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, আরডিআরএস এরিয়া ম্যানেজার ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও গাংনী শাখার ক্ষুদ্র ঋণ কর্মকর্তা তানিয়া খাতুন। এসময় ক্ষুদ্র ঋণ কর্মকর্তা, এলাকার বিভিন্ন পেশাজীবি ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৬ জন গ্রহীতাকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় ব্যবস্থাপক বলেন আমরা গাংনীতে একটি নুতন শাখা আজ উদ্বোধন করছি। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিতে চাই, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ক্ষুদ্র ঋণের জন্য অনেক প্রতিষ্ঠান থাকলেও আরডিআরএস সম্পুর্ন ভিন্ন ও সুবিধাজনক। এই প্রতিষ্ঠানে লেনদেন করে আপনারা অনেক উপকৃত হবেন। আর আমাদের সকল লেনদেন রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক এর মাধ্যমে হয়ে থাকে। সুতরাং আমাদের সাথে আপনারা বিশ্বাস ও মর্যাদার সাথে লেনদেন করবেন। আমাদের সহযোগীতা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category