• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী উপজেলা প্রশাসনের সাথে নবাগত মেহেরপুর জেলা প্রশাসকের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
গাংনী উপজেলা প্রশাসনের সাথে নবাগত মেহেরপুর জেলা প্রাশাসকের মতবিনিময়
গাংনী উপজেলা প্রশাসনের সাথে নবাগত মেহেরপুর জেলা প্রাশাসকের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে সকল সরকারি কর্মকর্তাদের মত বিনিময় সভার আয়োজন করা হয়। বৃহষ্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইন, বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন গাংনীর বিভিন্ন সমস্যা নিয়ে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, শিক্ষা, চিকিৎসার সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। গাংনীর কাজলা ও ছেউটিয়া খাল খননসহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কাজ করবেন। কৃষি এবং মৎস্য খাতে আরও উন্নয়ন করা হবে। বিশেষ করে মাদক নির্মুলে সর্বোচ্চ কাজ করার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category