• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়ন প্রত্যাহার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
গাংনী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়ন প্রত্যাহার
গাংনী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়ন প্রত্যাহার

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

জানা গেছে, গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী তাদের মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেন। এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন ৮জন।

এরা হলেন- বর্তমান চেয়ারম্যান এমএ খালেক, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক লায়লা আরজুমান বানু ও আওয়ামলীগ নেতা মুকুল আহম্মেদ।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও রেজাউল করিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, এবং জাকিয়া আক্তার ও নাছিমা খাতুন।

দ্বিতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে আগামি ২১ মে গাংনী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category