গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্ররা গাংনী উপজেলার বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার মনিটরিং সহ বিভিন্ন জনহিতকর বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ মাহমুদ, মুস্তাক আযম, হামজা, তাহসিন পান্না, মুজাহিদুল ইসলাম সামিউল ইসলাম স্বজনসহ সংগঠনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।