• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২ টায় প্রথম পর্বে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রথম পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

গাংনী উপজেলা সাংগঠনিক টিম এর আহবায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলার মধ্যদিয়ে দলকে এগিয়ে নিতে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল হাসান, জেলা যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য রেজাউল হক, সদস্য আব্দুল্লাহ, সদস্য হামিদুল হক, আখেরুজ্জামান।

অনুষ্ঠানে গাংনী উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category