গাংনী উপজেলার নবনির্বাচিত পরিষদের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান এমএ খালেক, ভাইস চেয়ারম্যান ফারুক হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, তেতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলামসহ নেতৃবৃন্দ।