• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী ইসলামিক একাডেমী এন্ড দারুল হিফজ উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
গাংনী ইসলামিক একাডেমী এন্ড দারুল হিফজ উদ্বোধন
গাংনী ইসলামিক একাডেমী এন্ড দারুল হিফজ উদ্বোধন

ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি অনন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে গাংনী ইসলামিক একাডেমী এন্ড দারুল হিফজ। গাংনীর হল রোডে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক (আবাসিক) হাফেজ ক্বারী সিহাবুজ্জামান সিহাব।

প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পরিচালক (একাডেমী) ডাঃ আল ইমরান সরকার। বিশেষ অতিথি ছিলেন গাংনী দারুস সালাম জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাও. রুহুল আমিন ও চৌগাছা কাজিমমোড় জামে মসজিদ পেশ ঈমাম জামাল উদ্দীন।

প্রতিষ্ঠানটিতে জেনারেল শিক্ষার সাথে আল কোরআন শিক্ষা রয়েছে। আধুনিক শিক্ষার পাশাপাশি নীতি ও নৈতিকতা শিক্ষার বিষয়টি জোরা দেওয়া হয়েছে। অন্যদিকে হেফজ বিভাগে ছাত্ররা কোরআনে হাফেজ হয়ে উঠতে পারবেন। ব্যতিক্রমী আগমনের এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন অনুষ্ঠানের অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category