• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনীর হাড়াভাঙ্গা মাদ্রাসায় অধ্যক্ষ ও শিক্ষিকার বেতন-ভাতা বন্ধের নোটিশ 

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীর হাড়াভাঙ্গা মাদ্রাসায় অধ্যক্ষ ও শিক্ষিকার বেতন-ভাতা বন্ধের নোটিশ 
গাংনীর হাড়াভাঙ্গা মাদ্রাসায় অধ্যক্ষ ও শিক্ষিকার বেতন-ভাতা বন্ধের নোটিশ 

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ডি. এইচ. ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক ও সহকারী মৌলভী শামছিয়া খাতুনের বেতন-ভাতা (এমপিও) সাময়িক স্থগিতসহ স্থায়ীভাবে কেন বন্ধ করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে গত বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের চিঠি অনুযায়ী, শিক্ষকদের এমপিওভুক্তি, উচ্চতর স্কেল, পুনর্নিয়োগ, ইনডেক্স কর্তন, বিএড স্কেল ও বকেয়া সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর আওতায় গঠিত এমপিও যাচাই ও অনুমোদন কমিটি কর্তৃক যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

চিঠিতে বলা হয়েছে, হাড়াভাঙ্গা ডি. এইচ. ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী শামছিয়া খাতুন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বিবিধ স্কেল প্রাপ্তির জন্য মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন করেন। অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম আবেদনটি যাচাই-বাছাই করে। যাচাই-বাছাইয়ে তার দাখিল করা বিবিধ সনদটি জাল বলে প্রতীয়মান হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কমিটি তার বিবিধ স্কেল প্রাপ্তির আবেদন বাতিলের সুপারিশ করে। এ অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালার সংশ্লিষ্ট ধারার আলোকে শামছিয়া খাতুনের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিতসহ স্থায়ীভাবে বন্ধ করা হবে না কেন, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই চিঠিতে আরও বলা হয়, জাল বিবিধ সনদের ভিত্তিতে বিবিধ স্কেল প্রাপ্তির আবেদন মেমিস সফটওয়্যারের মাধ্যমে পাঠানোর কারণে মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাকের বেতন-ভাতা কেন সাময়িকভাবে স্থগিত করা হবে না, সে বিষয়েও লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর আলম মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এ চিঠিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, গাংনীর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং হাড়াভাঙ্গা ডি. এইচ. ফাজিল মাদ্রাসার সভাপতিসহ সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category