• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনীর সাহারবাটিতে বেগম খালেদা জিয়ার জন্মদিন বিএনপির আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
গাংনীর সাহারবাটিতে বেগম খালেদা জিয়ার জন্মদিন বিএনপির আলোচনা সভা
গাংনীর সাহারবাটিতে বেগম খালেদা জিয়ার জন্মদিন বিএনপির আলোচনা সভা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাংনী উপজেলার সাহারবাটিতে।

শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে সাহারবাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারবাটি গ্রাম বিএনপি সভাপতি জামাল উদ্দীন। বক্তব্য রাখেন গাংনী পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাজাহান সেলিম, জেলা ওলামা দলের সভাপতি ইনামুল হক, সাহারবাটি গ্রাম বিএনপি নেতা মুকুল হোসেন, সাহারবাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রাজু, বিএনপি নেতা সোহেল আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা সাহিবুল ইসলাম ও ছাত্রদল ঢাকা কলেজ যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আসাদুজ্জামান বাবলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেড় যুগের জুলুম নির্যাতনেও বিএনপি খণ্ড বিখণ্ড করার ষড়যন্ত্র সফল হয়নি। কারণ এদেশের মানুষ বিএনপির সাথে রয়েছেন। গণ রায়ের মাধ্যমে আজ যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা ধরে রাখার দায়িত্ব আপনাদের সকলের। ঐক্যবদ্ধ বিএনপি যেকোন দল ও মতের চেয়ে অনেকে বেশি শক্তিশালী। মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনও থেমে নেই। তাই সবাই মিলেমিলে একটি সুন্দর দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category