• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের দ্বন্দ্ব, সংঘর্ষে তিনজন আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের দ্বন্দ্ব, সংঘর্ষে তিনজন আহত
গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের দ্বন্দ্ব, সংঘর্ষে তিনজন আহত

গাংনীর রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুন এর মধ্যে দ্বন্দ্বর জেরে পারিবারিকভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হন। আহতরা হচ্ছেন- প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও তার স্ত্রী রেহানা খাতুন এবং সহকারী শিক্ষিকা আশুরা খাতুনের দেবর সেলিম। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।

জানা গেছে রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুন একে অপরের আত্মীয় এবং দুজনেই একই বিদ্যালয়ের শিক্ষকতা করেন। দীর্ঘদিন যাবত দুজনের পারিবারিক মনোমালিন্যতা থাকার কারণে বিদ্যালয়ে দ্বন্দ্ব দেখা দেয়।

আশুরা খাতুন ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং পাঠদান করান না। এ বিষয়ে প্রধান শিক্ষক প্রতিবাদ করলেই দ্বন্দ্ব দেখা দেয়। ইতো পূর্বে কয়েকবার দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে পারিবারিকভাবেও সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ বুধবার বিদ্যালয়ে ক্লাস নেওয়ার ব্যাপারে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সহকারী শিক্ষিকা আশুরা পায়ের জুতা দিয়ে প্রধান শিক্ষককে মারতে উদ্যত হলে প্রধান শিক্ষকের স্ত্রী রেহানা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হন। শুরু হয় দ্বন্দ।

সংবাদ পেয়ে শিক্ষক আশুরা খাতুনের দেবর সেলিম বিদ্যালয় উপস্থিত হয়ে প্রধান শিক্ষক আমিরুল কে মারধর শুরু করে। পাল্টা আক্রমণ করে প্রধান শিক্ষকের স্ত্রী রেহানা। রেহানার হাতের ইটের আঘাতে সেলিমের মাথা কেটে যায়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ ঘটনা স্থলে উপস্থিত হন ও ঘটনার বিস্তারিত শোনেন।

প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ জানান, উভয় শিক্ষকের মধ্যেও দ্বন্দ্ব নিরশনে দুজনকেই বদলির জন্য আবেদন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার উভয়ে শিক্ষা অফিসে আবেদন করবেন এবং দুজনকেই বদলি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category