• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ

গাংনীর রুপক ফিলিং স্টেশনে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বুলবুলকে গণপিটুনি

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
গাংনীর রুপক ফিলিং স্টেশনে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বুলবুলকে গণপিটুনি
গাংনীর রুপক ফিলিং স্টেশনে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বুলবুলকে গণপিটুনি

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে আব্দুল ওহাব বুলবুল নামের এক ব্যক্তিকে গণপিটুনির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের জ্বালানি তেল নেওয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে তাকে মারধর করেন। আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল ওহাব বুলবুল আজ মঙ্গলবার দুপুরে রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে যান। এসময় স্থানীয় কয়েক যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে গণপিটুনি দেয়। বেশ কিছু সময় ধরে তারা কিলঘুষি মারতে থাকেন বুলবুলকে। তবে এ সময় সেখানে কোন পুলিশ সদস্য ছিলেন না। আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category