মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গাংনী উপকেন্দ্রের (সাব স্টেশন) সঞ্চালন লাইনে শনিবার (৯ ডিসেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই প্রতি বছরের ন্যায় এবারও উপকেন্দ্রের বার্ষিক এই রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী জোনাল অফিসের ডিজিএম।