• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীর ব্র্যাকের উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ গাছের চারা বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

গাংনীর ব্র্যাকের উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ গাছের চারা বিতরণমেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০ টি বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ব্র্যাকের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন গাংনী পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু এবং ব্র্যাকের মেহেরপুর জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা ও ব্র্যাক টিভি কন্ট্রোল প্রোগ্রামের মোহাম্মদ তুহিন।

এসময় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, জীবন ও পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই, তাই প্রতিটি শিশুকে তিনি একটি করে বৃক্ষ রোপনের পরামর্শ প্রদান করেন। তিনি ব্র্যাককে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য প্রশংসা করেন।

জানা গেছে, ব্র্যাক গাংনী ছাড়াও মেহেরপুরের অন্যান্য জায়গায় মোট ৮০০ টি নানা প্রজাতির (আম,নারিকেল,লিচু,কাঁঠাল,কাঠবাদাম) গাছের চারা বিতরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category