• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীর বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
গাংনীর বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
গাংনীর বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে আসাদুল আরিফ (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে সঙ্গীয় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে আরিফ।

নিহত আরিফ হোসেন পাবনা জেলার চাটমোহর উপজেলার ধোলাঝাড় গ্রামের আফজাল হোসেনের ছেলে বলে নিশ্চিত করে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, বামুন্দী বাজারের খোকন এন্টারপ্রাইজ একটি টায়ারের দোকানে অজ্ঞাত ৫/৬ জন হানা দেয়। ঘর থেকে টায়ার বের করে সড়কে থাকা পিকআপে তুলছিল। দোকান মালিক টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন হাজির হয়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে আরিফ। তাকে রসি দিয়ে বেঁধে বেধড়ক মারপিঠ করা হয়। গুরুতর আহত অবস্থায় দোকানের পাশে ফেলে রাখা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

ওই যুবক মৃত্যুর আগে সারা শরীর রসি দিয়ে বাঁধা ছিল। গুরুতর আহত অবস্থায় তার কথা বের হচ্ছিল না। একটি ভিডিওতে দেখা গেছে- বেঁধে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন উৎসুক মানুষ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তারা ৫/৬ জন পাবনা সদর থেকে পিকআপযোগে চুরি করতে বামুন্দি এসেছিল।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় সনাক্ত করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category