• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনীর বামন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম, সম্পাদক নওশাদ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
গাংনীর বামন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম, সম্পাদক নওশাদ
গাংনীর বামন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম, সম্পাদক নওশাদ

প্রতিটি ওয়ার্ড কমিটির সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেহেরপুরের গাংনীর বামন্দি ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল) দুপুরে বামন্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভোটগ্রহন করা হয়। নির্বাচনে সভাপতি পদে রাশিদুল ইসলাম এবং নওশাদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে ৪৫৯ জন নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়।

সম্মেলনের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নেতা নির্বাচনের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। বামন্দি ইউনিয়ন বিএনপির সম্মেলন কমিটির আহবায়ক আফজাল হোসেন কালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু, আব্দুল আউয়ালসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।

বামন্দি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কমিটির মধ্য থেকে ৪৫৯ জন ভোটার গোপন ভোটের মাধ্যমে রাশিদুল ইসলাম সভাপতি এবং নওশাদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category