• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর ধানখোলায় চাচাত ভাইদের হামলায় মা ছেলেসহ আহত-৩

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
গাংনীর ধানখোলায় চাচাত ভাইদের হামলায় মা ছেলেসহ আহত-৩
গাংনীর ধানখোলায় চাচাত ভাইদের হামলায় মা ছেলেসহ আহত-৩

গাংনী উপজেলার ধানখোলা মাঝের পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মা ছেলেক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন- ধানখোলা গ্রামের ইয়ামিনের ছেলে ইয়ারুল ইসলাম(৩০) তার মা রোকেয়া খাতুন(৪৬) ও স্ত্রী ঝর্ণা খাতুন (২৫) এসময় আহতদের আসবাপত্র ও রান্নাঘর ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ও স্ত্রী ঝর্ণা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ইয়ারুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার আহসান মিয়ার ৮শতক জমির মধ্যে ৫শতক জমি ক্রয় করেন ইয়ারুল ইসলামের চাচাত ভাইয়েরা। বাঁকি ৩ শতক জমিতে প্রায় ৬০ বছর যাবত ঘর থাকায় উক্ত তিন শতক জমি আহসান মিয়ার নিকট থেকে ইয়ারুল ইসলাম ক্রয় করতে চাইলে বাঁধা দেয় ছিয়ামিনের তিন ছেলে আহাম্মদ, জিয়ারুল ও জিনারুল ইসলাম। এ নিয়ে কথা কাটাকাটি হলে ছিয়ামিনের তিন ছেলে আহাম্মদ ও তার শশুর পার্শ্ববর্তী গ্রাম মহিষাখোলার রমজান আলী, চাচা শশুর রহিদুল, মহিদুল ইসলামসহ বেশ কয়েকজন লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন ইয়ারুল ইসলাম ও তার মা রোকেয়া খাতুনকে। শুধু তাই নয়, এসময় ইয়ারুল ইসলামের রান্নাঘর ও আসবাপত্র ভাংচুর করেছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়রা আহতদের উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযৈাগ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক জানান, এবষিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category