• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীর ধলা সীমান্তে ৫ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিল বিজিবি

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
গাংনীর ধলা সীমান্তে ৫ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিল বিজিবি
গাংনীর ধলা সীমান্তে ৫ জনকে পুশইন করার চেষ্টা রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক সীমান্তের ১৩৫/৪-এস নম্বর পিলার এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাঁধা দেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা এখনো কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে ভারতের দিক থেকে কাঁটাতারের কাছে কয়েকজনের উপস্থিতি লক্ষ্য করেন টহলরত সদস্যরা। এরপর ধলা বিওপির টহল দল তাদের বাধা দিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পুশইনের চেষ্টায় থাকা পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তারা বর্তমানে কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে অবস্থান করছেন।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category