• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর দুটি বাজারে সারের গুদাম ও মোবাইলের দোকানে চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
গাংনীর দুটি বাজারে সারের গুদাম ও মোবাইলের দোকানে চুরি
গাংনীর দুটি বাজারে সারের গুদাম ও মোবাইলের দোকানে চুরি

গাংনীর চেংগাড়া বাজারের বিসিআইসির সার ডিলার মেসার্স শহিদুল ইসলাম ট্রেডার্স ও গাড়াডোব বাজারের ভাই ভাই টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে। প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়।

সার ডিলার শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। আজ বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে সারের গুদামে এসে তিনি দেখতে পান গুদামের তিনটি তালা ভেঙ্গে ৭০ বস্তা ইউরিয়া সার চুরি হয়ে গেছে। যার মুল্য সাড়ে ৯৪ হাজার টাকা। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা কৃষি অফিসার ও গাংনী থানা পুলিশকে জানানো হয়েছে।

অপর দিকে গাড়াডোব বাজারে ভাই ভাইটেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্স থেকে প্রায় ৪০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ডসহ বিভিন্ন ধরনের সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মাসুম রেজা জানান, রাতে চোরেরা দোকানে ঢুতে চুরি করে। সিসিটিভির ফুটেজে চোর এবং চুরির ঘটনা দেখা গেলেও চোর সনাক্ত করা যায়নি।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, তিনি চুরির ব্যাপারে কিছুই জানেন না। তবে খোঁজ নিয়ে আইনানুগ পদক্ষেপ নিবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category