মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ষোলটা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচনের বে-সরকারী ফলাফল ঘোষিত হয়েছে। আজ শনিবার (৯ র্মাচ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহন করা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।
উপজেলা নির্বাচন অফিসার সুত্রে জানা গেছে, নির্বাচন ৭ নম্বর সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মহিবুল ইসলাম (মোরগ প্রতীক) ৬২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাবুবুর রহমান (ফুটবল প্রতীক) পেয়েছেন ৬০৮ ভোট। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আবুল বাসার (মোরগ প্রতীক) ৪১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান কাবেল (ফুটবল) পেয়েছেন ৪১৬ ভোট।
৬ নম্বর ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়াডে তহিদুল ইসলাম তুহিন (ক্রিকেট ব্যাট) ৭২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাইদ (ফুটবল প্রতীক) পেয়েছেন ৬৫৬ ভোট। সাহারাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম গেল আগস্টে, ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সাবান আলী গত অক্টোবর মাসে এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলী জানুয়ারী মাসে মৃত্যুবরণ করলে আসন তিনটি শুণ্য ঘোষিত হয়।
তিনটি ওয়ার্ডে ১১ প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এরা হচ্ছেন- ৭ নম্বর সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মহিবুল ইসলাম ও মহাবুবুর রহমান। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শফিউল ইসলাম, হাবিবুর রহমান, হাফিজুল ইসলাম ও আবুল বাসার। এবং ৬ নম্বর ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাকিবুল ইসলাম, আসাদুল ইসলাম, আবু সাইদ, মহিবুল ইসলাম ও তহিদুল ইসলাম তুহিন।