• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর দুই ইউপির তিন ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষণা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
গাংনীর দুই ইউপির তিন ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষণা
গাংনীর দুই ইউপির তিন ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষণা

মেহেরপুরের গাংনী উপজেলার দুইটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের উপ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামি ৯ মার্চ এ ৩টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মেহেরপুর জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামি ৯ মার্চ সাহারবাটি ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড এবং ষোলটাকা ইউনিয়নের ১ নং সাধারণ ওয়ার্ডের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশলী অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারী। মনোনয়নপত্র বাছাই ১৫

ফেব্রুয়ারী, মনোনয়নপত্র বাতিল হলে আপিল দায়ের ১৬-১৮ ফেব্রুয়ারী, আপিল নিষ্পপ্তি ১৯-২০ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী।

আগামি ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে রির্টার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার। মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এক পত্রে রির্টার্নিং কর্মকর্তা নিয়োগ ও তফশীল ঘোষণ করেছেন।

প্রসঙ্গত, সাহারাটি ইউনিয়নের দুলর্ভপুর ও ভোমরদহ গ্রামের বিলপাড়া নিয়ে গঠিত ২ নং ওয়ার্ড এবং ভোমরদহ গ্রামের বাকি অংশ নিয়ে ৩ নং ওয়ার্ড। ২নং ওয়ার্ড মেম্বর রফিকুল ইসলাম গেল আগস্টে এবং ৩ নং ওয়ার্ড মেম্বর সাবান আলী গত অক্টোবর মাসে মৃত্যু বরণ করেন। এছাড়াও ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া ও মহেষপুর গ্রাম নিয়ে গঠিত ১নং ওয়ার্ড মেম্বর ইদ্রিস আলী মৃত্যু বরণ করেন চলতি মাসে।
এই তিন মেম্বরের মৃত্যুজনিত শূন্য পদের বিপরিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category