• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীর জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের নির্বাচন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
গাংনীর জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের নির্বাচন সম্পন্ন
গাংনীর জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের নির্বাচন সম্পন্ন

নানা জল্পনা-কল্পনা আর আশংকার মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীর জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিলেন ২৩০ জন।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। এতে সাধারণ অভিভাবক সদস্য পদে ওমর ফারুক প্যানেল (অঘোষিত) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এর মধ্যে আক্তার আলী ৫ ভোট, ইসমাইল হোসেন ১৭০ ভোট, কামাল উদ্দিন ১৭১ ভোট, জামাল উদ্দিন ১৭০ ভোট, নজরুল ইসলাম ১ ভোট, মুক্তার হোসেন ৪ ভোট, মুঞ্জরুল ইসলাম ৩ ভোট, রবিউল ইসলাম ৪ ভোট এবং সাহাব আলী ১৭০ ভোট পেয়েছেন। বিজয়ী সদস্যরা হলেন- জামাল উদ্দিন, ইসমাঈল হোসেন, সাহাব আলী ও কামাল উদ্দিন।
এদিকে ফলাফল ঘোষণার পর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ফুল দিয়ে বিজয়ী প্যানেলকে বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category