• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীর চৌগাছায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীর চৌগাছায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি
গাংনীর চৌগাছায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি

গাংনীর পৌরসভাধীন চৌগাছা পূর্বপাড়ায় দুইটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা এ চুরির ঘটনা ঘটায়।

বাড়ির মালিক ওয়াজেদ আলী জানান, রাতে সকলে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে ঘরের মালামাল এলো মেলো দেখতে পান। চোরেরা বাড়ির জানালা ভেঙ্গে ঢুকে ওয়াল শোকেসের ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা এক জোড়া স্বর্ণের চুড়ী, ৫ টা আংটি, একটি স্বর্ণের চেইন, এক জোড়া গানের ঝুমকো নিয়ে যায়।

অপর ভুক্তভোগি আব্দুস সাত্তারের স্ত্রী রহিমা খাতুন জানান তার স্বামীর রেখে যাওয়া স্মৃতি ৪০ ভরি ওজনের রুপার কোমরের বিছা ও ১ টি শাড়ী নিয়ে গেছে আরও ওনেক গুলো শাড়ি চাদর ওড়না ও বাক্স বাড়ির পাশেই জঙ্গলের ভেতর ফেলে রেখে গেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাটি শুনেছি, বিভিন্ন সময়ে চোরসহ অনেক আসামীই গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। চুরির ঘটনায় ভুক্তোভোগীরা অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category