• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

গাংনীর চিৎলা পাট বীজ খামার শ্রমিকদের বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
গাংনীর চিৎলা পাট বীজ খামার শ্রমিকদের বিক্ষোভ
গাংনীর চিৎলা পাট বীজ খামার শ্রমিকদের বিক্ষোভ

দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতি আর অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলে ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন মেহেরপুরের গাংনীর চিৎলা পাটবীজ খামার শ্রমিকরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিএডিসি যুগ্ম পরিচালক (পাটবীজ) কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা-২০২৫” বাতিল করতে হবে এবং “কৃষি খামার শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সব কৃষি খামার শ্রমিককে নিয়মিতকরণ করতে হবে। পাশাপাশি ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহবান জানান তারা। “আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করছি, কিন্তু ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি”। শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category