• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর কাজিপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীর কাজিপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত
গাংনীর কাজিপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

বিদ্যুৎ, তেল, চাল, ডাল, আটা ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যের প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ ফেব্রুয়ারি) সাড়ে ৩ টার দিকে সাহেবনগর ফুটবল মাঠ থেকে পদযাত্রাটি বের হয়ে কাজিপুর ডিগ্রী কলেজ গেটে গিয়ে শেষ হয়।

কাজিপুর ইউনিয়ান বিএনপি’র সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লার সভাপত্বিতে ও মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও মেহেরপুর জেলা বিএনপির যুগ্মসম্পাকদ মাহাবুবুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।

এসময় জেলা বিএনপির যুগ্মসম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, কাজিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম (সাহাব), উপজেলা কৃষক দলের আহবায়ক আমিরুল বারীসহ কাজীপুর ও তেতুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category