• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে ৪টি ককটেল বিষ্ফোরণ, গ্রেফতার-১

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
গাংনীতে ৪টি ককটেল বিষ্ফোরণ, গ্রেফতার-১
গাংনীতে ৪টি ককটেল বিষ্ফোরণ, গ্রেফতার-১

তাবলীগ জামায়াতের নামাজপড়া দাওয়াত দেওয়া নিয়ে বিতর্কের জেরে ৪টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরের মুন্সীপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত অপরাধে রাজন (৪৫) নামের একজনকে আটক করেছে। সে ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।

গত ১৯ জুন কাজীপুর মুন্সি পাড়া জামে মসজিদে কিছু তাবলীগ জামায়াতের লোকজন আসেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজনকে মাগরিবের নামাজের দাওয়াত দেন। এসময় রাজন তাদের সাথে তর্ক শুরু করলে স্থানীয় আশিক তাতে বাঁধা দিলে তার সাথে ধস্তাধস্তি শুরু হয়। আশপাশের লোকজন ঘটনা দেখার পরে উত্তেজিত হয়ে রাজনকে মারতে গেলে রাজন পালিয়ে গিয়ে তার নিজ বসতবাড়ির ছাদের উপর থেকে ৪ টি ককটেল নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। ককটেল নিক্ষপের ঘটনায় গ্রামবাসী রাজনের বাড়ির চারপাশে অবস্থান নিয়ে ঘিরে ফেলে। পরে পুলিশ রাতেই রাজনকে আটক করে থানায় নেয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ককটেল বিষ্ফোরনের ঘটনায় রাজন ও তার পিতা রশীদের নামে মামলা হয়েছে। ওই মামলায় রাজনকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তার পিতা রশিদ পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category