• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে ৪টি অবৈধ ইটভাটা বন্ধ ॥ সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে ৪টি অবৈধ ইটভাটা বন্ধ ॥ সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
গাংনীতে ৪টি অবৈধ ইটভাটা বন্ধ ॥ সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালান দায়ে ৪ টি ইটভাটা মালিকদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। আজকের অভিযানে শুকুরকান্দি গ্রামের জনতা, রুপসা ও থ্রি স্টার ইটভাটা থেকে ১ লাখ করে এবং সমতা ইটভাটা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে এই ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাফ্ফর হোসেন ও গাংনী থানা পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category