• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
গাংনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
গাংনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মাদক কারবারের অভিযোগে জাফর আলী (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার নওপাড়া থেকে তাকে আটক করে। এসময় জাফর আলীর পিতা জাকারিয়া মন্ডল পালিয়ে যায়।

উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আটক জাফর আলীকে মেহেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশের দাবী, জাফর ও তার পিতা উভয়ে চিহ্নিত মাদক কারবারী।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, জাফর আলী ও তার পিতা জাকারিয়া মন্ডল মাদক বিক্রির উদ্দেশ্যে নওপাড়া গ্রামের জনৈক মইনুল ইসলাম পচার আমবাগানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই সঞ্জিতও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এসময় গাঁজাসহ পুত্র জাফরকে আটক গেলেও পালিয়ে যায় পিতা জাকারিয়া মন্ডল। পলাতককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category