• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ২ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
গাংনীতে ২ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার
গাংনীতে ২ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে  ২ কেজি গাঁজসহ ইন্তাজ আলী (৫৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) দিবাগত রাতে গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল।

গ্রেফতার ইন্তাজ আলী ওই গ্রামের আক‌ছেদ আলীর ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ইন্তাজ আলী সীমান্ত এলাকা থেকে ২ কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়িতে গেল রাতে অভিযান চালায়। এ সময় স্কচ স্টেপ দিয়ে মোড়ানো গাঁজার দুটি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি।গাঁজা রাখার অপরা‌ধে ইন্তাজ‌কে গ্রেফতার করা হয়।

ও‌সি আরও জানান, গ্রেফতার ইন্তাজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও একজন স‌ন্দিগ্ধ আসামি রয়েছে। ইন্তাজ আলীকে মেহেরপুর আদালতের সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category