মেহেরপুরের গাংনী পৌরসভার ডাম্পিং স্টেশনসহ ১১ কোটি টাকা মূল্যের চারটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার সময় মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প গুলোর উদ্বোধন করেন।
গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় এসএসটিপি ভবন নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৩১ লাখ ৬৫ হাজার টাকা। কাজটির বাস্তবায়নে রয়েছে বিএমডাব্লিউএসএসপি ডিপিএইচই অ্যান্ড গাংনী পৌরসভা।
অপরদিকে গাংনী পৌরসভা রোড থেকে শিশিরপাড়া রাইস মিল পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নে আইইউজিআইপি, এলজিইডি, গাংনী পৌর সভার ৯৪৬ মিটার রাস্তার ব্যয় ধরা হয়েছে এক কোটি ২৭ লক্ষ ৩৭ হাজার টাকা, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে মাইদির মাঠ পর্যন্ত ৯৩৫ মিটার রাস্তা সংস্কার ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭৪ লক্ষ ২৯ হাজার টাকা, ফতাইপুর ৫২০ মিটার রাস্তা সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৭৯ লক্ষ ৮৮ হাজার টাকা। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।