• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে হাত-পা ভেঙ্গে দিল মাদক ব্যবসায়ীরা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
গাংনীতে হাত-পা ভেঙ্গে দিল মাদক ব্যবসায়ীরা
গাংনীতে হাত-পা ভেঙ্গে দিল মাদক ব্যবসায়ীরা

ভারত থেকে আনার পথে ১২ কেজি গাঁজা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আহম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তির উপর নৃশংস হামলা চালিয়েছে এলাকার অভিযুক্ত কয়েকজন মাদক ব্যবসায়ী। এসময় লোডার রড ও লাঠিসোট দিয়ে পিটিয়ে আহম্মদ আলীর হাত-পা ভেঙ্গে দেওয়া হয়েছে। মুমূর্ষ অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে আগে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা প্রকাশ্য দিবালোকে আহম্মদ আলীর উপর এ তাণ্ডব চালায়। আহত আহম্মদ আলী কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের চাঁন মহাম্মদের ছেলে।

জানা গেছে, রংমহল গ্রামের আলোচিত অভিযুক্ত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম। সীমান্ত থেকে মাদক পাচার করে দেশের মধ্যে আনার জন্য শরিফুলের হয়ে কাজ করে ওই গ্রামের মিন্টু, সুরুজ ও সোহেলসহ আরও কয়েকজন। পূর্বের ন্যায় বুধবার রাতে তারা সীমান্ত এলাকা থেকে ২৪ কেজি গাঁজা নিয়ে শরিফুলের গন্তব্যে ফিরছিল।

পথের মধ্যে দু’জনের কাছ থেকে অজ্ঞাত চার ব্যক্তি ১২ কেজি গাঁজা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাকি ১২ কেজি গাঁজা শরিফুলের নির্দেশনামত গন্তব্যে পৌঁছে দেয় তার মাদক বহনকারীরা। তবে গাঁজা ছিনিয়ে নেওয়ার বিষয়ে খাসমহল গ্রামের আহম্মদ আলীর দিকে অভিযোগ তোলে শরিফুলের মাদক বহনকারীরা।

ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আহম্মদ আলী বাড়ি থেকে রংমহল গ্রামের উদ্দেশ্যে যায়। এসময় মিন্টু তার তার মাদক বহনে অভিযুক্ত মিন্টু, সুরুজ ও কামালসহ কয়েকজন আহম্মদ আলীর উপর হামলা করে। তারা লাঠিসোটা ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকের আহম্মদ আলীকে। প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হামলা হলেও শরিফুলের ভয়ে কেউ আহম্মদকে রক্ষায় এগিয়ে আসেনি।

এক পর্যায়ে তারা আহম্মদ আলীর হাত-পা ভেঙ্গে দিয়ে স্থান ত্যাগ করে। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানায় পরিবারের লোকজন।

স্থানীয় সুত্রে জানা গেছে, রংমহল ও খাসমহল সীমান্ত এখন মাদক কারবারীদের স্বর্গরাজ্য হিসেবে এলাকার মানুষের কাছে ঘৃর্ণিত। প্রতি রাতেই সীমান্ত দিয়ে আসছে নানা প্রকার মাদক। এক সময়ের দিন মজুর অনেকে মাদক ব্যবসা করে অর্থ বিত্তের মালিক হয়েছেন যা দৃশ্যমান। মাদক ব্যবসা নিয়ে সীমান্তে প্রায়ই ছোটখাটো গন্ডগোল হচ্ছে। যা বড় ধরনের কোন ঘটনার ইঙ্গিত দিলেও সীমান্ত নিয়ে কার্যকরী কোন ব্যবস্থা না থাকায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category