• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

মেহেরপুর-২ গাংনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগরকে সংবর্ধনা দিয়েছেন গাংনী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রুবেল হোসেন ও গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টু।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জীবন আকবর। এছাড়াও অনুষ্ঠানে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category