• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে স্বাধীনতা ও গণতন্ত্রের নৌকার পক্ষে ভোট চাইলেন- ডাঃ সাগর

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে স্বাধীনতা ও গণতন্ত্রের নৌকার পক্ষে ভোট চাইলেন- ডাঃ সাগর
গাংনীতে স্বাধীনতা ও গণতন্ত্রের নৌকার পক্ষে ভোট চাইলেন- ডাঃ সাগর

মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বলেছেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক; নৌকা গণতন্ত্রের প্রতীক। এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চত করেছেন গণতন্ত্রের মানষকন্যা শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক নৌকা প্রতীক বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে গাংনী উপজেলা শহরে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নৌকায় ভোট দিলে মানুষের জীবন মান উন্নয়ন হয় উল্লেখ করে তিনি বলেন, আমরা নৌকা ভোট দিলে ঘরে বিদ্যুত আসে। আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি হয়। সবাই নিবিঘ্নে জীবন যাপন করতে পারেন। নৌকায় ভোট দিলে সব মানুষের উন্নয়ন হয়। আওয়ামী লীগ কখনও দলের উন্নয়ন করে না। আওয়ামী লীগ উন্নয়ন করে সবার। উন্নয়নের প্রতীক নৌকা প্রতীক আবারও বিজয় করতে তিনি তাই সকলের প্রতি আহবান জানান।

গণসংযোগকালে উল্লেখযোগ্য বিষয়ে পরিণত হয় গাংনী পৌরসভার বতর্মান মেয়র আহম্মেদ আলী ও সাবেক মেয়র আশরাফুল ইসলামের একসাথে উপস্থিতি। পৌরসভার ভোটে দুজন দুজনার প্রতিদ্বন্দী হলেও এবারের সংসদ নির্বাচনের সেই চিত্র ভিন্ন।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়াী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, গাংনী পৌর আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজাসহ পৌর আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ।

গাংনী বাজারে গণসংযোগ শেষে সাহারবাটি ইউনিয়নে কয়েকটি পথ সভা ও গণসংযোগ করেন ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর। এসময় সাহারবটি ইউপি চেয়াম্যান মশিউর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category