“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিবসহ গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।