• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাংনীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে নিজ ঘর থেকে আবু হানিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার করমদী বাগান পাড়ার আবু জাহিদের ছেলে ও স্থানীয় করমদি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আবু হানিফ শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় তার নিজ ঘরের ফ্যানের সিলিংয়ের সাথে কাপড় বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সকালে পরিবারের সদস্যরা তাকে ডেকে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে।

এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category