• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
গাংনীতে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
গাংনীতে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে দি সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের গাংনী এজেন্ট মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের খুলনার রিজোনাল হেড শাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, দি সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার জিন্দা শরীফ, আব্দুস সামাদ, লোন অফিসার ইফতেখারুজ্জামান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাংবাদিক জুলফিকার আলী কানন, হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি শাখাওয়াত হোসেন মানি লন্ডারিং প্রতিরোধে করণীয় ও ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category