মেহেরপুরের গাংনীতে দৈনিক জবাবদিহি পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি এ সিদ্দিকী শাহীনের পিতা আব্দুর রহমান ওরফে রহমান মহুরী ইন্তেকাল করেছেন। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
পারিবারিক সুত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। রবিবার দুপুরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে নিয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মিরপুর নামক স্থানে তিনি মারা যান।
তিনি ৯ ছেলে ও এক মেয়ের জনক। বাদ এশা মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে গাংনী প্রেসক্লাব।