• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে সরকারের উন্নয়ন প্রচারে ছাত্রলীগের শোভাযাত্রা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩
গাংনীতে সরকারের উন্নয়ন প্রচারে ছাত্রলীগের শোভাযাত্রা
গাংনীতে সরকারের উন্নয়ন প্রচারে ছাত্রলীগের শোভাযাত্রা

মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালনসহ সরকারের উন্নয়ন প্রচারণা মুলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬মার্চ) সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবিবের নেতৃত্বে একটি শোভাযাত্রা গাংনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি গাংনী উপজেলা চত্বর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অতিথি হিসেবে অংশগ্রহন করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম টুটুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা কৃষক লীগের সহসভাপতি মাহামুদ হাসিবসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category