• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ মে, ২০২৩
গাংনীতে সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ
গাংনীতে সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য কর্মকান্ড তুলে ধরে সাধারণ মানুষের কাছে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমার মুকুল।

রোববার বিকেলে সকালে উপজেলার ধানখোলা (খ) শাখার চিৎলা,জুগিন্দা ও আযান গ্রামে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও সরকারের বিভিন্ন সাফল্য সম্বলিত বক্তব্যে প্রদান করেন ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল বলেন, সরকারের বিগত দশ বছর বাংলাদেশের জন্য সোনালী দশক। এ সময় দেশের যা উন্নয়ন হয়েছে তা বিশ্বের উন্নত দেশ সমূহকেও তাক লাগিয়ে দিয়েছে। তিনি আরো বলেন শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে।

বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে, সার,গ্যাস ডিজেলের জন্য কৃষকের প্রাণ যাচ্ছে না। অসহায় মানুষের জন্য বয়স্কভাতা,বিধবা ভাতা ও সল্প মুল্যে পণ্য ক্রয় করার জন্য টিসিবি পণ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সব চেয়ে বড় সাফল্য পদ্মা সেতু,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,মেট্রোরেল ও কর্ণফুলি ট্যানেলের মত মেগা প্রজেক্ট। যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে আর এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকার মার্কা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (খ) আব্দুর রাজ্জাক, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম, গাংনী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবুল বাসার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক ইদু,আওয়ামী নেতা জাকির হোসেন বাচ্চু, আনোয়ার মেম্বার, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, মফিজুল হক, গাংনী উপজেলা যুবলীগ নেতা এ্যাড আহসান হাবীব, গাংনী উপজেলা ছাত্রীলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিজন রানা, গাংনী পৌর ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিপন আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category