গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারককে লাঞ্ছিতকরনের প্রতিবাদ, অপরাধিদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছেন গাংনী উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে গাংনী প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়। মানব বন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশি ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান। মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আদালতের একটি মামলা তদন্তকালে সোমবার (৪ নভেম্বর) নিজ কার্যালয়ে কিছু যুবকের হামলার শিকার হন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। এ ঘটনায় ৮ নামে একটি মামলা দায়ের করেছেন তিনি।