• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে সরকারি অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
গাংনীতে সরকারি অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ
গাংনীতে সরকারি অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ

গাংনীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উন্নয়নমূলক কাজ সম্পাদনের লক্ষ্যে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ করা হয়েছে। সেই সাথে দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মী সৃজনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পরিচালিত উপজেলা পর্যায়ে সাত দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক ট্রেডের পোশাক তৈরি হস্তশিল্প প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ও উপজেলার ২০ টি সরকারী অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ করেন।

এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পোশাক ও হস্তশিল্প প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category