• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
গাংনীতে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
গাংনীতে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে বোরো মৌসূমের ধান কেনা শুরু হয়েছে। প্রতি কেজি ৩০ টাকা দরে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গাংনী উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়।
ধান ক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান সাব্বিরসহ কর্মকর্তাবৃন্দ।
আগামি ৩০ জুন পর্যন্ত ৩০ টাকা কেজি দরে গাংনী উপজেলার কৃষকদের উৎপাদিত ৪৪৪ মেট্রিক টন ধান ক্রয় করবে গাংনী উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category