• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রনির মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রনির মৃত্যু
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রনির মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রনি (১৮) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর গ্রামের দুর্ঘটনা ঘটে। রনি তেরাইল গ্রামের পূর্বপাড়ার রতন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কৃষক মন্টু হোসেন বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মন্টু হোসেন ছিটকে গিয়ে চলন্ত একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে সড়কের লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় কর্তব্যরত চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন।

সেই সাথে আহত মোটরসাইকেল চালক তেরাইল পুর্বপাড়ার রতন আলীর ছেলে রনি(১৮) ও ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) কে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মৃত্যু বরণ করে। সহযাত্রী মোস্তাকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েছি মোটরসাইকেল চালক রনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category