• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক রিয়াজ উদ্দীনের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক রিয়াজ উদ্দীনের মৃত্যু
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক রিয়াজ উদ্দীনের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীনের চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। এর আগে গত সোমবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া মাঠের মধ্যে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

জানা গেছে, বামন্দীর নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে গাংনী আসছিলেন তিনি। চেংগাড়া মাঠের মধ্যে পৌঁছুলে বিপরীত দিক থেকে সোনালী ব্যাংক জোড়পুকুরিয়া শাখার অফিসার রাসেল আহমেদের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুজনই আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ উদ্দীন আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু ঘটে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category