• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে সড়কে শৃঙ্খলার দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে সড়কে শৃঙ্খলার দাবিতে মানববন্ধন
গাংনীতে সড়কে শৃঙ্খলার দাবিতে মানববন্ধন

“সড়কের দুর্ঘটনায় অকাল মৃত্যু, আমরা আর দেখতে চাই না” এই শ্লোগানে সড়কে শৃঙ্খলার দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার গাংনীর কাথুলী মোড়ে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আসক সভাপতি রফিকুল ইসলাম পথিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম। এসময় বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি গোলাম মহাম্মদ, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমছার আলী ও মাহাবুব।

মানববন্ধনে বক্তারা গাংনী উপজেলা শহরের ৩ টি পয়েন্টে ট্রাফিক পুলিশি ব্যবস্থা, সড়কে অবৈধ যানবাহনের সুনির্দিষ্ট তালিকা তৈরি, যেসব যানবাহনের নেম প্লেটে নেই তা নির্ণয় করে নাম্বার টানানোর ব্যবস্থা, রাস্তার পার্শে হাটবাজার উচ্ছেদ, শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ পূর্বক সড়কে পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করা,১৮ বছরের নিচে বয়স এমন ছেলেদের দ্বারা মোটরসাইকেল চালনা নিষিদ্ধ করা।

একইসাথে গত ২৩ জানুয়ারি ঘাতক ড্রাম ট্রাকের চাপায় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা ইসলাম কনা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category