মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে। মঙ্গলবার রাতে গাংনী শহরে সংসদ সদস্যের কার্যালয়ে এ কেক কাটার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতা জামিরুল ইসলাম টিক্কা, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাচিব, ঠিকাদার ফারুক হাসানসহ আওয়ামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।